Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

admin

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
ফেঞ্চুগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। এই উপজেলায় ২ জনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রচার করা হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি বিদেশ পাড়ি দেওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রকাশ পায় সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিনের নাম। বৃহস্পতিবার থেকে এনায়েত হোসেন রুহেলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে- এমন জোর প্রচারণাও চলছে। পোস্টে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

Manual5 Ad Code

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার বলেন, আমাদের সিলেট -৩ আসনের সাংসদ আব্দুল মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলার মাসিক সভায় মইন উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করেন। গতকাল থেকে এনায়েত হোসেন রুহেল ভারপ্রাপ্ত সভাপতি শুনতে পাচ্ছি। আমি জেলা বা কেন্দ্র থেকে কোন চিঠি না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না।

Manual5 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকেই ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়নি। সভাপতি অনুপস্থিত থাকলে সহ সভাপতি দায়িত্ব পালন করবেন- এটাই স্বাভাবিক।
জেলা থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কোন নাম ঘোষণা করা হয়নি।

Manual7 Ad Code

শেয়ার করুন