Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিষ্ঠ মেম্বার, এবার নিজেই দিলেন শাস্তি

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৩:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
অতিষ্ঠ মেম্বার, এবার নিজেই দিলেন শাস্তি

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একজন ইউপি সদস্য চোরকে শাস্তি দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসময় তার হাতে প্লাস্টিকের পাইপও দেখা যায়। শনিবার (১৩ জুন) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (ছত্তিশ গ্রাম) মেম্বার জয়নাল আহমেদ একজন চোরকে ধরে শাস্তি দিচ্ছেন। শাস্তি দেওয়ার দৃশ্য সরাসরি ভিডিও করেন মেম্বার নামের ফেইসবুক একাউন্ট থেকে।

Manual4 Ad Code

এসময় তিনি আক্ষেপ করে বলেন, বার বার চুরি হয়, চোরকে নিজ হাতে পুলিশে দেই, তারপর এরা দুই চার দিন পর জামিনে বেরিয়ে এসে একই কুকর্ম করে। এই ১০জন চোরের জন্য এলাকার মান সম্মান নাই। এক পর্যায়ে মেম্বার বলেন, আমার ফাঁসি হলে হবে, পদবি গেলে যাবে কিন্তু এ গ্রাম ঠিক করে ফেলবো। চোররা চুরি ছেড়ে দিতে হবে।

Manual5 Ad Code

লাইভটি প্রচারকালে ব্যাপক সাড়া ফেলে ভার্চুয়াল জগতে। এ ব্যাপারে জয়নাল মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন