Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
যে কারণে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজার সফর করবেন। সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে তিনি সিলেটে বৃষ্টি উপক্ষো করে পৌঁছেছেন। সেই সাথে তাকে এক পলক দেখার জন্য বৃষ্টির মধ্যেই সকাল থেকে সড়কের দুপাশে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual4 Ad Code

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

Manual4 Ad Code

দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।

Manual8 Ad Code

শেয়ার করুন