Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যু দণ্ড প্রাপ্ত স্ত্রী খালাস

admin

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যু দণ্ড প্রাপ্ত স্ত্রী খালাস

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ফাতিহা মাশকুরাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

Manual1 Ad Code

বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার আপিল মঞ্জুর করে রায়টি দেন।

আদালতে আপিলকারী মাশকুরার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন।

Manual1 Ad Code

সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাশকুরা।

Manual1 Ad Code

জানা যায়, সিলেটের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম খলিলের নিজ বাসার শয়নকক্ষ থেকে ২০১৫ সালের ১৮ মে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

একই বছরের ২৪ আগস্ট ফাতিহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন।

এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন