Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় যে কারণে জামায়াত নেতা গ্রেফতার

admin

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় যে কারণে জামায়াত নেতা গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৩ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জামায়াত নেতা ও ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন পর মামলাটিতে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেফতার হওয়া খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ দাবি করেন, তার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। তিনি বলেন, ‘২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য এমাদুল ইসলাম বলেন, খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও এলাকার একজনপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ভাষ্য, পুরোনো রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা অপ্রত্যাশিত এবং এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করছেন।

তবে পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ীই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘জিআর ৬২/২০১৩ মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন