Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শিবেরবাজার থেকে আটক সিলন

admin

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৬ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের শিবেরবাজার থেকে আটক সিলন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার থেকে আব্দুস সালাম সিলন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।

Manual4 Ad Code

রবিবার (২১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে শিবেরবাজারের পাগইল এলাকায় চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলসহ সিলনকে আটক করে জালালাবাদ থানাপুলিশ।

আব্দুস সালাম সিলন ওই থানার মইয়ারচর এলাকার মৃত রইছ আলী ও করফুল নেছার ছেলে।

Manual6 Ad Code

এসময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিল রেজিস্ট্রেশনহীন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় মামলা (নং ১৬/২০/৬/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual8 Ad Code

শেয়ার করুন