Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের একদিন পরই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রশাসন সূত্র জানায়, দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

Manual8 Ad Code

এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আজই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন