Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে।

মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি এই তারিখের কথা জানান তিনি। এর আগে, গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও ২০ জুলাই ফল প্রকাশের কথা জানিয়েছিলেন মন্ত্রী।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।’

Manual8 Ad Code

গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষায় অংশ নেন।

Manual4 Ad Code

শেয়ার করুন