Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ধলাই ব্রিজের পাশ থেকে আটক সুমন- কার্তিক

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ০৭:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের ধলাই ব্রিজের পাশ থেকে আটক সুমন- কার্তিক

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটৈর কোম্পানীগঞ্জ থানার ধলাই ব্রিজের পাশ থেকে সুমন সরকার (২৬) ও কার্তিক বিশ্বাস (২৩) নামের দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তারা জানায়, সোমবার সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ভোলাগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ।

সুমন কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে ও কার্তিক একই গ্রামের ভূবন বিশ্বাসের ছেলে।

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

শেয়ার করুন