Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের পোশাক পরে ডাকাতি

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের পোশাক পরে ডাকাতি

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
ফেঞ্চুগঞ্জে পুলিশের পোশাক পড়ে আমেরিকা প্রবাসীর গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালাকাটি নামক স্থানে আন্তঃউপজেলা সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ডাকাতির ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভাটেরা দক্ষিণভাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাগিব জিসান মান্না তার আমেরিকা প্রবাসী আত্মীয়, খালা, খালাতো বোনদের নিয়ে সিলেট শহরে বেড়াতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত ১২টার দিকে নিজ বাড়ি ভাটেরার উদ্দেশ্যে রওয়ানা দেন।

Manual1 Ad Code

তাদের বহনকারী গাড়ি নোহা মাইক্রোবাসটি ফেঞ্চুগঞ্জ কালাকাটি নামক স্থান অতিক্রমকালে ৫-৭ জনের একদল ব্যক্তি তাদের গাড়ি থামাতে লেজার লাইট দিয়ে সিগনাল দেয়। গাড়ির লাইটের আলোতে পুলিশের পোশাক পরিহিত দেখে চালক গাড়ি থামায়। পুলিশি ভঙ্গিমায় ডাকাতদল গাড়িতে অবৈধ মাল কি আছে জানতে চেয়ে তল্লাশি করতে বলে। জিসান রাগিব মান্না তখন গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে চেক করতে বলে। ওই গাড়িতে তখন তাদের কেনাকাটার একটি লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র রাখা ছিল।

Manual7 Ad Code

মান্না জানান, তখন আরেকটি কার এসে তাদের পেছনে থামে। ডাকাতদল ওই গাড়িটি তখন চেক করে, চালক ছাড়া আর কেউ কিংবা কোনো কিছু না পাওয়ায় ধমক দিয়ে ওই গাড়িটিকে চলে যেতে বলে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারী ডাকাতদল ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। প্রথমে মান্নাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ডাকাতদল গাড়িতে থাকা মান্নার খালা, ভাবি এবং খালাতো বোনদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সব জিনিস লুট করে নিয়ে যায়। পরে মান্না গাড়ি নিয়ে ভাটেরা বাজারে বিষয়টি খুলে বললে এলাকাবাসী একত্রিত হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় ছুটে যান।

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় ভাটেরার রাগিব জিসান মান্না বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন