Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় র‌্যাবের হাতে বাবুল গ্রেফতার

admin

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৫:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ০৫:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
হত্যা মামলায় র‌্যাবের হাতে বাবুল গ্রেফতার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (২৯ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি- বাবুল মিয়া (৫০)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার মুড়িয়াউক এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন মুড়িয়াউক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় ভিকটিম তাদের বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে ১ নম্বর আসামি আলমগীর মিয়ার নির্দেশে অন্য আসামিরা বাচ্চু মিয়ার ওপর এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

Manual1 Ad Code

অভিযোগ অনুযায়ী, হামলার সময় অভিযুক্তরা ভিকটিমের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, প্রায় ৫০০ কেজি চাল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে ভিকটিমের পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে ৪ জুন ২০২৬ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুন ২০২৬ পুনরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য সোমবার (২৯ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং- ২০, তারিখ-২৪/০৬/২৬ খ্রি. রা-১৪৩/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual5 Ad Code

শেয়ার করুন