Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের ডেগে ‘প্রধানমন্ত্রী দুলাভাইকে’ শালকের চিঠি

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালালের ডেগে ‘প্রধানমন্ত্রী দুলাভাইকে’ শালকের চিঠি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগে টাকা গণনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে। সিলেটের দরগা মহল্লার এক বাসিন্দা নিজেকে “শুভাকাঙ্ক্ষী” পরিচয় দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কয়েকটি দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

শনিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মসজিদের বারান্দায় মাজারের ডেগ ও দানবাক্সের টাকা বের করে গণনা শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ডেগ ও দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনার সময় একটি হাতের লেখা চিঠি পাওয়া যায়।

Manual4 Ad Code

ওই চিঠিতে সিলেটের দরগা মহল্লার এক বাসিন্দা নিজেকে ‘শুভাকাঙ্ক্ষী’ পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুলাভাই সম্বোধন করে তার কাছে প্রতি কয়েকটি অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেন, সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার সাহেবকে যেকোনো উপায়ে পুনরায় সিলেটে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। একই সাথে তিনি হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, আল্লামা মামুনুল হককে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কোনো সংসদীয় আসন শূন্য থাকে, তবে সেখানে তাঁকে মনোনয়ন দেওয়া যেতে পারে। প্রয়োজনে মির্জা আব্বাসের আসনেও তাঁকে বিবেচনা করার প্রস্তাব দেন তিনি।

Manual2 Ad Code

তিনি আরও লিখেন, আল্লামা মামুনুল হক বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধার পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মাতার জানাজা ও দাফনের সময় তাঁর খাটিয়া বহনে অংশ নেওয়ার দৃশ্য গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। এ বিষয়টি উল্লেখ করে তিনি মনে করেন, তাঁর এই অবদানের যথাযথ মূল্যায়ন করা উচিত।

শেয়ার করুন