Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাসপাতাল থেকে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে হাসপাতাল থেকে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ২ মহিলা ছিনতাইকারী।

Manual8 Ad Code

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে এই ঘটনা ঘটে।

ফতারকৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ মহিলা ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা।পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

শেয়ার করুন