Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অবৈধ ভাবে বালু তোলার দায়ে একজন আটক

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৩:১১ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ০৩:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে অবৈধ ভাবে বালু তোলার দায়ে একজন আটক

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বালু উত্তোলনের দায়ে সবুজ মিয়া (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। সে ভোলাগঞ্জ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। রবিবার (১৯ জুলাই) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ভোলাগঞ্জ সাদাপাথার রিসোর্ট এর পেছনে ধলাই নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় হাতেনাতে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে বক্তব্য প্রদান করে।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এর সাথে জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

Manual1 Ad Code

শেয়ার করুন