Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারালেন ১০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার সকালে এসব তথ্য জানানো হয়।

এতে বলঅ হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। ২ বছরের কম বয়সী ঐ শিশুদের দু’জনের বাড়ি সুনামগঞ্জ ও ১ জনের হবিগঞ্জে।

Manual6 Ad Code

সিলেটে এ পর্যন্ত মারা যাওয়া ১০৩ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এ জেলায় এ পর্যন্ত মারা গেছে ৪৭ শিশু। এছাড়া মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনের বাড়ি সিলেটে, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জন ।

Manual1 Ad Code

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন রোগী।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া হত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় সিলেটের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৭ জন।

Manual1 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

ইতিমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন