Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার

admin

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সারোয়ার মুর্শেদ শামীম। মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবাবিপি-৭৪০১০২০৭৯৩)। ঢাকার পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে সিলেট সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার পদে (ডিআইজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার পুলিশ অধিদপ্তর ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে, আরও ৩জন পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়। বদলীকৃতরা হলেন, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি এবং খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে বদলী করা হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮-৬-২০২৬ খ্রি. তারিখের ৪৪.০০.০০০০.০৩৮.১৯.০০৯২.২৫-২৪০ নম্বর স্মারকে জারীকৃত প্রজ্ঞাপনে ক্রমিক-৬ এ বর্ণিত ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন) এর কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হলো।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শেয়ার করুন