Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা পেলেও বিদেশে বিয়ানীবাজারে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া হল না সিলেটের আলীর

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
ভিসা পেলেও বিদেশে বিয়ানীবাজারে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া হল না সিলেটের আলীর

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাতারে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

Manual5 Ad Code

রবিবার (২৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

দুর্ঘটনায় আহতরা হলেন- জুড়ী থানার কনস্টেবল আবদুস সবুর (৩৫), জান্নাতুল ফেরদৌস (১৫), সালাতুন বিবি (৫৫), শামীম (৩৫) ও জিসান আলী (১৮)। তাঁদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পারিবারের বরাতে পুলিশ জানায়, আলী হোসেন প্রায় পাঁচ বছর সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিয়ে করেন। সম্প্রতি তাঁর ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তিনি আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কাতারের ভিসা পান। গত ২০ জুলাই সিলেটের একটি হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়।

বিদেশের মেডিক্যাল শেষে তিনি বিয়ানীবাজারে বোনের বাড়িতে বেড়াতে যান। রবিবার দুপুরে সেখান থেকে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফেরার পথে হাতলিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Manual1 Ad Code

নিহতের চাচাতো ভাই মাহমুদুল হক বলেন, ‘বিদেশ থেকে দেশে ফেরার পর আলী ভাইয়ের আয় অনেক কমে গিয়েছিল। ভালো আয়ের আশায় আবার কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না।’

Manual1 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে ৯টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন