Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে চালকদের থাকতে হবে সাবধান

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ০৬:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে চালকদের থাকতে হবে সাবধান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তায় ব্যাপক অভিযান চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মহানগরীতে অভিযান চালিয়ে একদিনে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা থেকে পরের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সময় আরও ৬৯টি যানবাহন আটক করা হয়।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, ‘মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন