Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটে এনসিপির মঞ্চ প্রস্তুত, কড়া নিরাপত্তায় পদযাত্রা আজ

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাটে এনসিপির মঞ্চ প্রস্তুত, কড়া নিরাপত্তায় পদযাত্রা আজ

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনার পর সিলেটের কানাইঘাটে দলটির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে উত্তর বাজারে পথসভার জন্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকেই অনুষ্ঠানস্থলজুড়ে পুলিশের টহল ও নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়ক হয়ে কানাইঘাটে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সফরে থাকছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষ নেতারা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে শায়িত উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক সূচনা করবেন তারা। পরে পদযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে পথসভা ও গণসংযোগ কর্মসূচি।

কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা এনসিপি। উত্তর বাজারে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ, সাজানো হয়েছে সভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Manual4 Ad Code

কর্মসূচি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, “কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, সারা দেশে অনুষ্ঠিত এনসিপির কর্মসূচিগুলোর মধ্যে কানাইঘাটের আয়োজন অন্যতম সফল হবে।”

তিনি আরও বলেন, “কর্মসূচি সফল করতে উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নেবে।”

Manual5 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Manual1 Ad Code

শেয়ার করুন