Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৫:২২ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ০৫:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত ওই যুবক সোহেল আহমদ (৩৫)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার । বর্তমানে তিনি সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি মহানগরীর হাসান মার্কেটের ব্রিফকেস ও বিভিন্ন ব্যাগেজের ব্যবসায়ী।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। দীর্ঘসময় যাওয়ার পর হোটেলে কর্মরত স্টাফরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে দিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমদের লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির। তিনি জানান, আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন