Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মৃত্যুর মিছিলে আরও দুই জন

admin

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মৃত্যুর মিছিলে আরও দুই জন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবার (১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৬২ জনের হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জে ৬২ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ৪৮ জন এবং সুনামগঞ্জে ৩৩২ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৩৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন।

Manual4 Ad Code

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামে আক্রান্ত মোট ২৮৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন এবং অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হবিগঞ্জ জেলার ১০ মাস বয়সী শিশু, যিনি এমএবি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১৫ মাস বয়সী এক শিশু, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হামে ১০৭ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন।

Manual6 Ad Code

স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন