Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

admin

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে গণঅভ্যুত্থানের পরেই সরকারে এসেছিলো, তাদের বিষয়ে সমালোচনা আছে। আমার ও আত্মসমালোচনা আছে। আমার মনে হয় এক তো রাজনৈতিক দল গুলো অসহযোগিতা ছিল। শত শত আন্দোলন করে। সরকার কোন উদ্যোগ নিতে গেলেই জটিলতা, অসহযোগিতা আসতো। অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্তগুলো নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘মানুষের মধ্যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা অত্যাচার নিপীড়নের ফলে যে বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল সেটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল। জুলাই গণঅভ্যুত্থান সেই একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে, অনেকে হাত পা হারিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে।’

Manual5 Ad Code

আসিফ মাহমুদ বলেন, ‘কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যর্থতার আলোচনা সেখানে মূল আলাপ আসে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা করে তৈরি হয়েছিল, সেখানে আমরা গোছাতে পারিনি ৷ সেটার জন্য রাজনৈতিক ভাবে অনেকে মনে করে আমার কোন দোষ নেই। একে অপরের দোষ দেখে। ‘

শেয়ার করুন