Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ও ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে আরেক মামলা

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
আ.লীগ ও ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে আরেক মামলা

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়।

Manual2 Ad Code

মামলার আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমন বখ্ত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এবং সভাপতি দীপঙ্কর কান্তি দেসহ ৪৮ জন।

Manual2 Ad Code

মামলার অভিযোগকারী মো. নিজাম উদ্দিন (৫০) লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের হাফিজ ইয়াকুব আলীর ছেলে।

সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

জানা যায়, বিগত ৩১ জুলাই রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজের উপর মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় রোববার রাত ১২টা ৫ মিনিটে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর, তা এজাহার হিসেবে গণ্য করে মামলা রুজু করে পুলিশ।

Manual7 Ad Code

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, উদ্দেশ্যমূলকভাবে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের ৪৮ জন ও অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

ভিডিওতে আমি আর সদর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু তালহা মিতুল ছাড়া কাউকে চেনা যায় না। বাকি যারা আছে বিভিন্ন এলাকার ছাত্রলীগ কর্মী। ভারতে আছেন এমন নেতাকর্মীকেও মামলায় আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বললেন, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)—এর বিভিন্ন ধারায় নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেছে।

শেয়ার করুন