Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কদমতলী থেকে আটক ৭ জন

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কদমতলী থেকে আটক ৭ জন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে ৭জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তারা পেশাদার অনলাইন জুয়াড়ী। পুলিশের দাবি, তারা পেশাদার জুয়াড়ী।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন, সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার চুন্টা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান (৫০), সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার শাহেদ মিয়ার ছেলে জসিম (২২), মোগলাবাজার থানার কুচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাবেদ আহমেদ (২৭), বালাগঞ্জের নবীনগর এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুর রফিক (২৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ডুবাচাইল এলাকার আব্দুর রশিদের ছেলে মো. সোহাগ মিয়া (৩০), দক্ষিণ সুরমা থানার শিলাম এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আলমগীর হোসেন (৩৩), ওসমানীনগরের তাজপুর এলাকার মৃত তারিফ উল্লাহর ছেলে মো. জামাল উদ্দিন (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা অনলাইন তীর জুয়াসহ অন্যান্য জুয়া খেলার সঙ্গে জড়িত।

Manual6 Ad Code

তাদের সবার বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual1 Ad Code

শেয়ার করুন