Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জোড়া ব্রিজের পাশ থেকে আটক ফরহাদ- বাদশা

admin

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জোড়া ব্রিজের পাশ থেকে আটক ফরহাদ- বাদশা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের জোড়া ব্রিজের পাশের রাস্তা থেকে মো. ফরহাদ আহমদ (৩৩) ও বাদশা মিয়া (৫৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

তারা হলেন, কোতোয়ালী থানার হিয়াবরণ সবুজসেনা ১১৭ ডি ব্লকের মৃত উমেদ আলী ও হাজিলা বেগমের ছেলে বর্তমানে বরইকান্দি এলাকার সোহাগ মিয়ার কলোনির বাসিন্দা মো. ফরহাদ আহমদ (৩৩) ও বিশ্বনাথের পিটাকরা এলাকার মৃত শিকন্দর আলী ও আহাদুন নেছার ছেলে বাদশা মিয়া (৫৮)।

Manual8 Ad Code

আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদলতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন