Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে বদলাচ্ছে বিয়ানীবাজার

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
মাদকবিরোধী অভিযানে বদলাচ্ছে বিয়ানীবাজার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের প্রভাব পড়তে শুরু হয়েছে। থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় প্রায় প্রতিদিন জব্দ হচ্ছে মাদক, গ্রেফতার হচ্ছে কারবারিরা। থানা এলাকার বিশেষ কয়েকটি জোন চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত আগস্ট মাসে বিয়ানীবাজার থানা পুলিশ কমপক্ষে ৪০ লাখ টাকার মাদক জব্দ করেছে। এসব মাদকের মধ্যে ইয়াবার সংখ্যা বেশী।

Manual1 Ad Code

সূত্র জানায়, বিয়ানীবাজারে মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত চারখাই, দুবাগ, লাউতা এলাকায় বিপুল সংখ্যক সোর্স নিয়োগ করা হয়েছে। চারখাই-জকিগঞ্জ সড়কের কয়েকটি স্পটে তল্লাশি অভিযান জোরদার হয়েছে। এ ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় নিয়মিত টহল এবং আকস্মিক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা উদ্ধারসহ চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে গত কয়েক মাসে পুলিশের একাধিক টিম অন্তত অর্ধশতাধিক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও গাঁজা । গত ৩০ আগস্ট বিয়ানীবাজার থানার পুলিশ চারখাই এলাকায় অভিযান চালিয়ে ৭,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এরপরও পৌরশহরের মোরগহাঁটি, নয়াগ্রাম রোড, লাসাইতলা, বৈরাগী বাজার, বারইগ্রাম, জলঢুপ থানা বাজার, দুবাগ এলাকায় বিচ্ছিন্নভাবে কৌশলে মাদক বিক্রি চলছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

‎​স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, অতীতে প্রত্যন্ত এলাকায় মাদকের কারবার চললেও বর্তমান ওসি আবু জাফর মো: মাহফুজুল করিম যোগদানের পর সেই চিত্রে বড় পরিবর্তন এসেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কঠোর অভিযানে বিয়ানীবাজার থানা এলাকা এখন মাদক কারবারিদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। মাদকের বিস্তার রোধে বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে নিয়মিত কমিউনিটি পুলিশিং সভা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।‎

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি বা ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে বিয়ানীবাজার উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

বিয়ানীবাজার থানার দায়িত্বে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সেমুয়েল সাংমা বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা সব সময় জনগণের পাশে আছি। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

শেয়ার করুন