Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট যে রোগ আড়াইশ’ ছুঁইছুই

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট যে রোগ আড়াইশ’ ছুঁইছুই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু রোগ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ২৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।

Manual8 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১০ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন রয়েছেন।

Manual2 Ad Code

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে ৪৭ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ১১১ জন এবং মৌলভীবাজারে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

Manual7 Ad Code

অন্যান্য জেলা থেকে আসা রোগীদের মধ্যে ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, ব্রাহ্মণবাড়িয়ার তিনজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন এবং ফেনীর একজন রয়েছেন।

শেয়ার করুন