Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সড়ক থেকে আট মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের সড়ক থেকে আট মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের ৮ মাসে বিভিন্ন অপরাধে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার টাকা রাজস্ব হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়।স্থানীয় ট্যুর খুঁজুন

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরীতে ৫২টি ট্রাফিক পয়েন্ট রয়েছে। এর মধ্যে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করে ৪০টিতে। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

দায়িত্বপালনকালে কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা। কখনো কখনো যানবাহন জব্দ করে নিয়ে যাওয়া হয় থানায়। মানচিত্র ডাউনলোড করুন

এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৮ মাসে এসএমপির ট্রাফিক বিভাগ আইন অমান্যকারী যানবাহন ও চালকদের কাছ থেকে ৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করেছে।

Manual3 Ad Code

সিলেট নগরের যানজট প্রসঙ্গে জানতে চাইলে সুদীপ্ত রায় জানান, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম নগরীতে রিকশার সংখ্যা বেড়ে যাওয়া। এছাড়া ফুটপাত ও সড়ক হকারদের দখলে যাওয়া, অবৈধ পার্কিং, বিভিন্ন বিপণী বিতানের নিজস্ব পার্কিংয়ের সুযোগ না থাকা, প্রধান সড়কের পাশে যত্রতত্র হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অপরিকল্পিত গোলচত্বর নির্মাণের কারণেও যানজট বাড়ছে।

Manual6 Ad Code

শেয়ার করুন