Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী

admin

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নোয়াগাঁও গ্রামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Manual4 Ad Code

নিখোঁজ মারুফা (১৫) সুনামগঞ্জ সদরের নোয়াগাঁও গ্রামের মহির উদ্দিনের মেয়ে। তিনি জামিয়া ইসলামিয়া আরাবিয়া উলুতুলু মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে পুলিশ জানায়, মারুফা শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

এদিকে নিখোঁজ মারুফা সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েছে তার পরিবার। তবে কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তার সন্ধান পেতে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Manual2 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি নিয়ে করছে। নিখোঁজ কিশোরীর সন্ধান পেতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Manual8 Ad Code

শেয়ার করুন