Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যে জেলা থেকে ২ জনের ম র দে হ উদ্ধার

admin

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যে জেলা থেকে ২ জনের ম র দে হ উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় এক দিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর থানাধীন ধলাইড়পাড়ের ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে দুপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।

পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর থানার ধলাইপাড়ের উত্তরে স্কুলের পাশের ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পরবর্তীতে তার লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

এদিকে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা থেকে নিখোঁজ সুমন দত্তের (৩৩) লাশ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। পরবর্তীতে তার পরিবার জামালগঞ্জ থানা পুলিশকে অবগত করেন বিষয়টি। এরপর রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশে খালে সুমনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্বজনরা।

Manual5 Ad Code

শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় স্বজনদের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।

শেয়ার করুন