Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে রোগে আরও তিনজনের মৃ ত্যু, হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশত

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে রোগে আরও তিনজনের মৃ ত্যু, হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual1 Ad Code

ফলে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

Manual7 Ad Code

এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, ধর্মপাশায় ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

Manual3 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯২ জন রোগী ভর্তি রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৫৪ জন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি আছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জন।

একদিনে মৃত্যু তিনজনের: গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের এক শিশু, সুনামগঞ্জের আরেক শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য রয়েছে। মৃতদের দুজনের চিকিৎসা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual6 Ad Code

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও মৃত্যুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৬৩ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক মৃত্যু ১৯ এবং নিশ্চিত মৃত্যু ৪ জনের। মৌলভীবাজারে সন্দেহজনক মৃত্যু ১৪ এবং নিশ্চিত মৃত্যু ১ জনের। সুনামগঞ্জে সন্দেহজনক মৃত্যু ৬২ এবং নিশ্চিত মৃত্যু ১ জনের।

অর্থাৎ, বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের হিসাব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৬৮ জন। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ১৫৮ জনের মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন