Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ব র খা স্ত

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ব র খা স্ত

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :
পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরো জানানো হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

Manual1 Ad Code

শেয়ার করুন