Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের মাজারের টাকা গোনা হচ্ছে যেভাবে

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালালের মাজারের টাকা গোনা হচ্ছে যেভাবে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে হযরত শাহজালালের (র.) মাজারের টাকা। এবারও ভক্তদের অনুদান মিলেছে বস্তা বস্তা নগদ টাকা। সেই টাকা গোনা হচ্ছে ৪টি ডিজিটাল মেশিনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। এরপর কয়েকটি বস্তায় টাকাগুলো নিয়ে রাখা হয় মাজার প্রাঙ্গণে।
দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল।

Manual1 Ad Code

সকালে তালা খোলার সময় সিলেটের জেলা প্রশাসকসহ মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সচেতন নাগরিকবৃন্দ এবং সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ২২ জুন, এরপর যথাক্রমে ১৫ জুলাই ও ১৫ আগস্ট মাজারের দানবাক্স ও ডেকচিগুলো খুলে প্রকাশ্যে ভক্তদের দানের টাকা গোনা হয়েছিল।

Manual5 Ad Code

শেয়ার করুন