Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে মাজারের ডেগে চিঠি

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে মাজারের ডেগে চিঠি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনাকে দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাটিতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

Manual5 Ad Code

চিঠিতে শেখ হাসিনাকে জালিমদের হাত থেকে রক্ষা করায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়েছে। হালকা গোলাপী রঙের কাগজে লেখা চিঠিতে প্রেরক লিখেন, ‘আমার মহান সৃষ্টিকর্তা আপনার নেক বান্দা হযরত শাহ্জালাল (রা)। আল্লাহ্ আপনি সব জানেন, প্রিয় মাতৃভূমি আজ কঠিন কারাগার। তুমি আল্লাহ্ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জান রক্ষা করেছেন এই জালিমদের হাত থেকে। তার জন্য তোমার এবং তোমার অলির দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ্ আপনি আবার তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিন। আবার তাকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মাটিতে ফিরিয়ে দিন। আমিন।’

এদিকে, শনিবার (১৯ সেপ্টেম্বর) শাহজালাল (রহ.) মাজারে দানের ডেগের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। সকাল থেকে ডেগের টাকা গণনার কার্যক্রম চলছে।

Manual2 Ad Code

শেয়ার করুন