Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশ- জনতার হাতে অ স্ত্রসহ আ ট ক হাসান

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে পুলিশ- জনতার হাতে অ স্ত্রসহ আ ট ক হাসান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভাস্ত জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

এ সময় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।ই-পেপার সাবস্ক্রাইব করুন

Manual8 Ad Code

ওসি আরও জানান, গ্রেপ্তার হাসানকে সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন