Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, মৌলভীবাজারে যুবক আটক

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, মৌলভীবাজারে যুবক আটক

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

রোববার (৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটককরে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তিনি একই এলাকার নিজাম মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে। এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন