Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মোটরসাইকেল থামিয়ে যা পেল পুলিশ

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মোটরসাইকেল থামিয়ে যা পেল পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি দল চালিবন্দর পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় তাদেরকে আটক করেছে।

আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার মৃত আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে আহসান হাবিব (৫২) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে সুমন মিয়া (২৬)।

Manual8 Ad Code

পুলিশ জানায়, রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেন্দিবাগ থেকে সোবহানীঘাটগামী একটি মোটরসাইকেল থামার সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে সোবহানীঘাট এলাকায় হাজী ফার্মেসির সামনে মোটরসাইকেলটি আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লাল-কালো রঙের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

Manual8 Ad Code

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন