Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক আসছেন আজ

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক আসছেন আজ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুই মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ বুধবার ঢাকায় আসছেন।

Manual3 Ad Code

ইতিমধ্যে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দিতে মার্কিন এই তিন বিশেষজ্ঞ চিকিৎসককে বাংলাদেশে আসতে সরকারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Manual4 Ad Code

গতকাল সাংবাদিকদের মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসকের আসার অনুমতি দেওয়া হয়েছে। আনিসুল হক বলেন, ‘বিদেশ থেকে ডাক্তার আনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ওনার পরিবার যখন আমাকে জিজ্ঞেস করেছেন, তখন আমরা অনাপত্তি দিয়েছি। এবং ওনারা (চিকিৎসক) আসার ব্যাপারে যেসব সহযোগিতার দরকার ছিল, সব আমরা করেছি।’

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, ঢাকায় মেডিক্যাল বোর্ডের সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন চিকিৎসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের যে চিকিৎসকদের সঙ্গে তারা এত দিন সমন্বয় করছিলেন, তাদের মধ্য থেকে আজ যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক ঢাকায় আসবেন।

এদিকে খালেদা জিয়া গত সোমবার শেষরাত ৪টায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় আট ঘণ্টা রাখা হয়। পরে গতকাল বেলা ১১টার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। গত ৯ আগস্ট থেকে আড়াই মাস ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

Manual3 Ad Code

শেয়ার করুন