Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অ্যা ক শ ন

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ০১:২৮ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ০১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অ্যা ক শ ন

Manual7 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে সদর থানায় ভিড় করেন শতাধিক লোক। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি কিছু নেতাকর্মীর তদবিরের অভিযোগও উঠেছে।

সম্প্রতি ‘কিশোর গ্যাংয়ের উৎপাতে শহরবাসী আতঙ্কিত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করে পুলিশ। রবিবার হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, ২ নম্বর পুল, উমেদনগর, সিনেমা হল এলাকা, তিনকোনা পুকুরপাড়, চৌধুরী বাজার ও নোয়াবাদসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জয়, শ্রাবণ, শুভ, অনিক ও রুমেলসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ও পূর্ববর্তী মামলার তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

এদিকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে হবিগঞ্জ সদর থানায় ভিড় করেন প্রায় শতাধিক লোক। এ সময় কয়েকজনকে বিভিন্নভাবে তদবির করতে দেখা যায় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে থানা এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ শহরে জেক্সার, এক্সার, জেকু, নাইন এক্সার ও পাংকু নামে কয়েকটি কিশোর গ্রুপের তৎপরতার কথা উঠে এসেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, এলাকায় আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।

Manual6 Ad Code

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে চলাফেরা করে এসব কিশোরের একটি অংশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ানো, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং নানা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া চলাফেরা নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দা ও অভিভাবকরা।

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ ও মামলার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন