Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

admin

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সিলেটসহ সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে ওই দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

Manual4 Ad Code

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।

Manual4 Ad Code

তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Manual2 Ad Code

যদিও বিক্রি বন্ধের সময়ে সারা দেশে গ্যাসের সরবরাহ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শেয়ার করুন