Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

admin

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

Manual2 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এসিল্যান্ডের অভিযানে তাড়া খেয়ে পালিয়েছেন বালুখেকোরা। ধ্বংস করা হয়েছে মেশিন-পাইপ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার (এসিল্যান্ড) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে ও চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

অভিযানের উপস্থিতিতে টের পেয়ে বালু খেকোরা বনের ভিতরে ঢুকে পালিয়ে যান। পরে অবৈধ বালু উত্তোলনে কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

Manual2 Ad Code

চুনারুঘাটের এসিল্যান্ড মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, একই অভিযানে আদালতের আদেশ বাস্তবায়নে সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করে বিরোধীয় পক্ষসমূহকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

শেয়ার করুন