Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামীকাল রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (রোববার) মহানগর, জেলা, থানা ও উপজেলা- সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একইসঙ্গে সারাদেশে সতর্ক অবস্থান থাকবে।

Manual2 Ad Code

শনিবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সবসময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে । এই অপরাধীদের স্বভাব আজকে আত্মার মতো পরিষ্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না।

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা দাবি করে তিনি বলেন, খেলা হবে? সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে। প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না। তাদের জবাব দিতে হবে,

Manual4 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

শেয়ার করুন