Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

admin

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জামায়াত ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শনিবার (৭ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ও পরিষদ সমূহ গঠন করা হয়।

Manual7 Ad Code

পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারী হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারী হিসেবে আডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ- সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা নিয়ে দ্বীনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Manual7 Ad Code

এরআগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এতে জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখায় মাওলানা হাবিববুর রহমান এবং মহানগরী শাখায় ফখরুল ইসলাম পুনরায় আমির নির্বাচিত হন।

শেয়ার করুন