Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটের ‘মেয়র’ গ্রেফতার!

admin

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ | ০৩:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ | ০৩:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাটের ‘মেয়র’ গ্রেফতার!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত পৌণে ৯টার দিকে কানাইঘাটের বীরদল খালোমুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতার যুবলীগ নেতা জুয়েল আহমদ মেয়র (৩৫)। তিনি কানাইঘাটের বীরদল ছোটফৌদ গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত পৌণে ৯টার দিকে কানাইঘাটের বীরদল খালোমুড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কানাইঘাট থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় জুয়েলকে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন