Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সাদাপাথর বাস থেকে আ ট ক ১, যা জ/ব্দ করল এসআরবি

admin

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সাদাপাথর বাস থেকে আ ট ক ১, যা জ/ব্দ করল এসআরবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে মাদকদ্রব্য। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুলে চেকপোস্ট বসিয়ে ওই ব্যক্তিকে আটক ও মাদকদ্রব্য জব্দ করে।

Manual8 Ad Code

আটক ব্যক্তির নাম মহরম আলী (৪৫)। তিনি কোম্পানীগঞ্জের নাজিরগাঁও এলাকার মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
সাদাপাথর এক্সপ্রেসের একটি বাসে কোম্পানীগঞ্জ থেকে মাদক নিয়ে সিলেট নগরীতে প্রবেশ করছেন একজন মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতেই চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে অভিযান চালায় এসআরবি।

Manual8 Ad Code

এসময় মহরম আলীর হেফাজত থেকে ৬৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

Manual1 Ad Code

মহরমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন