Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ক্ষেত থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

admin

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ক্ষেত থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে স্থানীয় এক কৃষকের ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি প্যাঁচ লেগে আটকে যায়। এ সময় বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত এলাকার লোকজনকে জানান।

খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজু তাৎক্ষণিকভাবে বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে হবিগঞ্জ বনবিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

Manual5 Ad Code

এদিকে- লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে একনজর সাপটিকে দেখার জন্য শত শত গ্রামবাসী ভিড় জমান। উদ্ধারকৃত অজগরটিকে পরবর্তীতে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে নিরাপদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন।

Manual4 Ad Code

শেয়ার করুন