Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গু*ম করলাম, এখন এমন করলে হবে’: মেজর জিয়াউল

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গু*ম করলাম, এখন এমন করলে হবে’: মেজর জিয়াউল

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এক সাক্ষীর জবানবন্দির বরাতে উঠে এসেছে কথিত একটি ফোনালাপ।

Manual3 Ad Code

সেখানে জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’ রাষ্ট্রপক্ষের দাবি, এই কথোপকথন ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় তার সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

Manual4 Ad Code

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। একই সঙ্গে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

যদিও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা আবারও আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। শতাধিক গুম, খুন ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য ও কথিত ফোনালাপে ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা এবং এতে জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড বা রানার হিসেবে দায়িত্ব পালন করতেন। তার জবানবন্দির বরাতে আদালতে তুলে ধরা হয়, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।

সেখানে যাওয়ার উদ্দেশ্য কিংবা কাকে গাড়িতে তুলে নেওয়া হবে, সে বিষয়ে ইমরুল কায়েসের কিছু জানা ছিল না বলে তার সাক্ষ্যে উল্লেখ করা হয়েছে। তবে তিনি লক্ষ্য করেন, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করছেন। টার্গেট ব্যক্তি কখন সেখানে আসবেন, তা জানতে চাইছিলেন।

একপর্যায়ে তারা জানতে পারেন, সেদিন টার্গেট ব্যক্তি আসবেন না। পরে সেখান থেকে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর ইমরুল কায়েস নয় দিনের ছুটিতে চলে যান।

ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে অপহৃত হয়েছেন।

ছুটি শেষে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি-
ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, নয় দিনের ছুটি শেষে ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক থমথমে পরিবেশ দেখতে পান তিনি।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া আরও একটি পরিবর্তন তার নজরে আসে। সাধারণত সকাল ৯টায় ফল-ইন বা রোল কল অনুষ্ঠিত হলেও ১৮ এপ্রিল থেকে তা সকাল ৭টায় শুরু হচ্ছিল। জিয়াউল আহসানও পরপর কয়েক দিন ওই ফল-ইনে উপস্থিত ছিলেন।

সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। তখন তার ফোনে আরেকটি কল আসে। অপর প্রান্তের ব্যক্তিকে তিনি বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’

এরপর তারেক স্যারের সঙ্গে শুরু হওয়া কথোপকথনই মামলার যুক্তিতর্কে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

ফোনালাপে ইলিয়াস আলীকে গুমের কথা বলার দাবি-
ইমরুল কায়েসের জবানবন্দি থেকে উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানান, সাক্ষীর দাবি অনুযায়ী, জিয়াউল আহসান ফোনে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন।

Manual8 Ad Code

সেই কথোপকথনে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়- ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের দাবি, কথোপকথনে ব্যবহৃত ‘গলফ’ শব্দটি অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে।

Manual2 Ad Code

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, ইমরুল কায়েস এ ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজ কানে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, ওই কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তির উপাদান রয়েছে।

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ-
মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বলেন, তার মতো অপরাধীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল।

রাষ্ট্রপক্ষ এই মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।
মামলায় গুম ও হত্যার অভিযোগের পক্ষে একাধিক সাক্ষীর জবানবন্দি এবং অন্যান্য তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
এদিকে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন