Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরান আহমদ চৌধুরী

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরান আহমদ চৌধুরী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, নদীভাঙন কবলিত এলাকা, খাল ও বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন।

Manual5 Ad Code

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রথমে দেউলগ্রাম মাদ্রাসা এবং দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি দেউলগ্রাম এলাকায় কুশিয়ারা নদীর তীব্র ভাঙন কবলিত স্থানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন।

এছাড়াও তিনি শাহজালাল যুব সংস্থার কার্যালয়, এলাকার গুরুত্বপূর্ণ ‘বড় খাল’ এবং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এলাকার উন্নয়ন নিয়ে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

তিনি বলেন- উত্তরাধিকার সূত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। আর এসব সমস্যা সমাধানের দায়িত্ব এখন আমার ওপর পড়েছে। ইনশাআল্লাহ, এ অঞ্চল আর অবহেলিত থাকবে না।

Manual4 Ad Code

উন্নয়ন কার্যক্রমের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন- কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতের সকল জঞ্জাল ও ঝঞ্ঝাট নিরসন করতে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, যাতে এ অঞ্চলের মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন ঘটে।

দিনব্যাপী এই পরিদর্শন ও গণসংযোগ কর্মসূচিতে সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি এবং জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, যুবদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম এবং লুটন যুবদলের সদস্য শাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন