Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আম্বরখানায় নিজের প্রাণ নিলেন যুবক

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
আম্বরখানায় নিজের প্রাণ নিলেন যুবক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের আম্বরখানায় এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে আম্বরখানা এলাকার বনশ্রী ৬ নং বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

Manual1 Ad Code

আত্মহননকারী যুবকের নাম তানভীর আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন।

Manual2 Ad Code

তিনি জানান- প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন