Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ফেসবুকে পোস্টের জেরে বিবাদ, মারধরে তরুণের মৃত্যু

admin

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ | ০৪:২২ অপরাহ্ণ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ | ০৪:২২ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ফেসবুকে পোস্টের জেরে বিবাদ, মারধরে তরুণের মৃত্যু

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজার শহরতলীতে মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম নাঈম। নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে। এ ঘটনায় সোহান নামের একজন ৎকে আটক করছে পুলিশ।

Manual1 Ad Code

জানা যায়, মঙ্গলবার বিকেলে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের সাথে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে নাঈমের বাবা-মা রনির ঘর থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Manual7 Ad Code

শেয়ার করুন